তিন মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত

  • আপডেট টাইম : জুন ১৬ ২০২২, ০৬:৫৩
  • 490 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৬ ২০২২, ০৬:৫৩
  • 490 বার পঠিত
তিন মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত

দেশে তিন মাসের বেশি সময় ধরে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকার পর ধীরে ধীরে বাড়ছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষায় ২৩২ জনের শনাক্ত হয়েছে করোনা; গত ৯০ দিনে এটিই সবচেয়ে বেশি। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এই সময়ে কিছুটা বেড়েছে শনাক্তের হার। নমুনা পরীক্ষা বিবেচনায় সর্বশেষ শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত ২৩২ জনের মধ্যে ২১৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২ জন; বরিশালে ২ জন, চট্টগ্রামে ৫ জন, কক্সবাজারে ৩ জন এবং ফরিদপুর, কুমিল্লা, জয়পুরহাট ও বগুড়ায় ১ জন করে শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493