মায়ের পিঠে চাপা পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : জুন ১৭ ২০২২, ০৫:৩৮
  • 545 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৭ ২০২২, ০৫:৩৮
  • 545 বার পঠিত
মায়ের পিঠে চাপা পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

মায়ের পিঠে চাপা পড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: পিরোজপুরের নাজিরপুরে ঘুমের ঘোরে মায়ের পিঠে ‘চাপা পড়ে’ তাবিহা খানম নামের তিনমাস বয়সী একটি কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

তাবিহা খানম উপজেলার শাঁখারিকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আবির শিকদারের মেয়ে।

শিশুটির মা আঁখি বেগম (২৫) সাংবাদিকদের জানান, তার স্বামী কাজের জন্য বাড়ির বাইরে থাকায় তিনি তার বাবা আক্রাম খানের বাড়িতে থাকেন। সকালে তার বাবা ঘরে ঢুকে তাকে ডাক দেন। তিনি ঘুম থেকে জেগে শিশুটিকে অচেতন অবস্থায় দেখেন। তার কান্না শুরু করলে পরিবারের লোকজন এগিয়ে আসেন। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আঁখি বেগমের ধারণা, রাতের কোনো একসময় শিশুটি তার পিঠে চাপা পড়ে মারা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিমুল কৌশিক সাহা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের ঘোরে শিশুটি মায়ের পিঠে চাপা পড়ে মারা গেছে। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493