বিদ্যুৎহীন পুরো সিলেট

  • আপডেট টাইম : জুন ১৮ ২০২২, ০৪:৫১
  • 393 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৮ ২০২২, ০৪:৫১
  • 393 বার পঠিত
বিদ্যুৎহীন পুরো সিলেট

আজ ভোররাত থেকেই অব্যাহত ভারী বৃষ্টিপাত আর ভারতের পাহাড়ি ঢলের কারণে সিলেটে শহরে হু হু করে ঢুকছিল বন্যার পানি। সকাল থেকেই ডুবতে থাকে শহরের একের পর এক এলাকা। অব্যাহতভাবে পানি বাড়তে থাকায় বন্ধ করে দেয়া হয়েছে শহরের কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে। এতে সুনামগঞ্জের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো সিলেট শহর। শনিবার দুপুর সোয়া ১২টা থেকে পুরো সিলেট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আবদুল কাদির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃষ্টিপাত কমলে সেচ দিয়ে পানি কমানোর পর আবারও বিদ্যুৎকেন্দ্রটি চালুর চেষ্টা করা হবে। জানা গেছে, শুক্রবার সকাল থেকে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে পানি প্রবেশ করতে শুরু হয়। খবর পেয়ে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে কথা বলে বিদ্যুৎকেন্দ্রের চারদিকে বাঁধ দিয়ে সেচে পানি কমানোর উদ্যোগ নেন। এরপর এই কাজে যুক্ত হন সেনাবাহিনীর সদস্যরাও।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত সেনা সদস্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে বালু, মাটি ও পাথরের বস্তা ফেলে বিদ্যুৎকেন্দ্রের চারদিকে বাঁধ দেন।
বিজ্ঞাপন
এছাড়া পাম্প ও সাকার মেশিন দিয়ে সেচে পানি কমিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি নিরাপদ করেন। ফলে বিদ্যুৎ নিয়ে স্বস্তি ফিরে আসে সিলেটের মানুষের মাঝে। কিন্তু শুক্রবার মধ্যরাত থেকে ভারীবর্ষণ শুরুর পর শনিবার সকাল থেকে পানি হু হু করে বাড়তে থাকে। বাঁধ উপচে পানি প্রবেশ করে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম হুমকির মুখে ফেলে দেয়। ফলে বাধ্য হয়ে দুপুর সোয়া ১২টার দিকে কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493