বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ভোলার দৌলতখান উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে রিকশায় থাকা কুলসুম বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত কুলসুম বেগম দৌলতখান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার সকালে দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাটোয়ারীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালের দিকে কুলসুম বেড়িবাঁধ এলাকা থেকে আবুল কাশেম নামের এক ব্যক্তির রিকশাযোগে দৌলতখান বাজারে
এ সময় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাটোয়ারীবাড়ির সামনে এসে মোড় ঘোরানোর সময় রিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ পাশের একটি পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয় মামলার প্রস্তুতি চলছে।