বরিশালে ত্রিদেশীয় নাট্য উৎসবের উদ্বোধন

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ০৫:০৩
  • 798 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ০৫:০৩
  • 798 বার পঠিত
বরিশালে ত্রিদেশীয় নাট্য উৎসবের উদ্বোধন

শামীম আহমেদ ॥ বরিশাল নগরীতে উদ্বোধন করা হয়েছে ত্রিদেশীয় নাট্যোৎসব। নাট্যোউৎসবের উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। শিল্প-সংস্কৃতির লীলাভূমি বরিশাল নগরীতে সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই নাট্যোৎসবের আয়োজন করেন শব্দাবলী স্টুডিও থিয়েটার।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই নাট্যোউৎসবে বাংলাদেশ, ভারত ও নেপালের পাঁচটি নাট্যদল অংশ গ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠান থেকে গিয়াস-মিলন নাট্য পদক প্রদান করা হয়। পদক প্রাপ্তরা হচ্ছেন রংপুরের আবদুর রাজ্জাক ও সিলেটের রজত কান্তি গুপ্ত। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান পিপিএমবার, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গির ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল কামাল বায়জিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দাবলী সভাপতি সৈয়দ দুলাল। শব্দাবলীর সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনিমেশ শাহা লিটু। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চস্থ হয় উৎসবের প্রথম নাটক শব্দাবলীর প্রযোজনা বৈশাখিনী।

২৭ ডিসেম্বর থেকে প্রতিদিন বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় প্রতিটি নাটকের দুটি করে প্রদর্শনী হবে। সবকটি নাটক মঞ্চস্থ হবে শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে। ২৭ ডিসেম্বর উজানে মৃত্যু নাট্যদল পালাকার ঢাকা, ২৮ ডিসেম্বর মঞ্চস্থ হবে ভারতের পশ্চিম বাংলার নাট্যদল নটমন এর নাটক ম্যাককোম্যান। ২৯ ডিসেম্বর মঞ্চস্থ হবে কলকাতার নাট্যদল বালার্ক থিয়েটারের নাটক তোতার কাহিনী, ৩০ ডিসেম্বর নাট্যদল আদিত্যাদী মঞ্চস্থ করবেন নাটক দেউকাশি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493