বিএনপি নেতা আলাল করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : জুন ২৯ ২০২২, ০৫:০৮
  • 381 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ২৯ ২০২২, ০৫:০৮
  • 381 বার পঠিত
বিএনপি নেতা আলাল করোনায় আক্রান্ত

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর বনানীর বাসায় থেকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আলালের ঘনিষ্ঠ যুবদলের সাবেক নেতা জাহাঙ্গীর হাওলাদার। তিনি জানান, মঙ্গলবার সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের করোনা পরীক্ষা করতে দেওয়া হলে আজ পজিটিভ রিপোর্ট আসে।

তার জ্বর, শরীর ব্যথা, ঠাণ্ডা ও হালকা কাশি রয়েছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অস্ত্রোপচার হয় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য গত ১২ জুন চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আলালকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

পরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা না দেওয়ার জন্য সরকার ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ গমনে বাধা সৃষ্টি করাকে কেন অবৈধ এবং সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493