পিরোজপুরে বালুবোঝই কার্গোর ধাক্কায় বিধ্বস্ত ব্রিজ

  • আপডেট টাইম : জুলাই ০১ ২০২২, ০৪:৫৩
  • 472 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০১ ২০২২, ০৪:৫৩
  • 472 বার পঠিত
পিরোজপুরে বালুবোঝই কার্গোর ধাক্কায় বিধ্বস্ত ব্রিজ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় উপজেলার সাপলেজা-আমড়াগাছিয়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ বিধ্বস্ত হয়। এতে নৌপথের যোগাযোগ বন্ধ হওয়ার পাশাপাশি সাপলেজা-আমড়াগাছিয়া দুই ইউনিয়নের সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে উপজেলার সাপলেজা বাজারসংলগ্ন বলেশ্বর নদী থেকে উঠে আসা খালে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম মোল্লা জানান, বৃহস্পতিবার রাতের কোনো একসময় মেসার্স লাকী এন্টারপ্রাইজ নামে একটি বালুবোঝাই কার্গো বলেশ্বর নদী থেকে আমড়াগাছিয়া বাজারের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে সাপলেজা বাজারের উত্তর পাশে সাপলেজা-আমড়াগাছিয়া দুই ইউনিয়নের সংযোগ সেতুটির ওপর ধাক্কা দেয়।

এতে আয়রন ব্রিজটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে কার্গোটির ওপর পড়ে। ব্রিজটি দ্রুত অপসারণ করা না হলে রাতে জোয়ারের চাপে কার্গোটি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় ও কার্গোটি আটকেপড়ায় ওই খালে ও দুই ইউনিয়নের সড়ক যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে।

মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ জসিম বলেন, কার্গোর ধাক্কায় আয়রন ব্রিজটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493