কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশ-ভারত সিরিজ

  • আপডেট টাইম : জুলাই ০১ ২০২২, ০৫:২৯
  • 432 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০১ ২০২২, ০৫:২৯
  • 432 বার পঠিত
কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশ-ভারত সিরিজ

বিশ্বকাপ ফুটবল চলার সময়ে বিশ্বে দিন-রাত এক হয়ে যায়। নগর-মহানগরে রাতের অন্ধকার ঘুচে ফুটবল উন্মাদনায় আলোকিত হয়ে ওঠে। বিশ্বকাপ ফুটবলের মাসে বিশ্বের খুব কম দেশেই অন্য খেলা মাঠে থাকে। সেদিক থেকে বাংলাদেশ দলকে কিছুটা দুর্ভাগাই বলতে হবে।

কাতার বিশ্বকাপটা চুটিয়ে উপভোগ করতে পারবেন না সাকিব-তামিমরা। কারণ, ফুটবল বিশ্বকাপের ভেতরেই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে হবে টাইগারদের। খেলতে হবে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ।

২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে কাতার বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর পর পরই ঢাকায় আসবে ভারত। বিসিবির একটি সূত্র জানায়, নভেম্বরের শেষ দিকে রোহিত শর্মাদের আসার কথা রয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দ্বিপক্ষীয় সিরিজ। ৫ ও ৭ ডিসেম্বর মিরপুরে দুটি ওয়ানডে খেলে চট্টগ্রাম যাবে দুই দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০ ডিসেম্বর হবে শেষ ম্যাচ।

যদিও গুঞ্জন আছে, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই ঢাকায় খেলতে চায় ভারত। বিসিবি চায় ভাগাভাগি করে খেলতে। প্রস্তাবিত সূচিতে ১৪ থেকে ১৮ ডিসেম্বর চট্টগ্রামে রাখা হয়েছে প্রথম টেস্ট ম্যাচ। ফুটবল বিশ্বকাপেরও চরম উত্তেজনার দিন তখন। দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে ২৪ থেকে ২৮ ডিসেম্বর।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493