বরিশাল ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটের অধীন কলা ও মানবিক অনুষদের পরীক্ষায় প্রায় ৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের সবাইকে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড না আনায় হলেই ঢুকতে দেওয়া হয়নি।বাগেরহাট থেকে আসা প্রিয়া, ফরিদপুর থেকে আসা ইতি, খুলনা থেকে আসা বিপ্লব, উজিরপুর থেকে আসা গোলাম রাব্বানির মতো প্রায় ৩০ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড না আনায় পরীক্ষা দিতে পারেননি।
খুলনা থেকে আসা গোলাম রাব্বানি কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘তড়িঘড়ি করে বাড়ি থেকে আসায় সময় এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড আনতে পারিনি। কিন্তু প্রবেশপত্র এনেছিলাম। তাও পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি।
জানা গেছে, প্রবেশপত্রে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া ছিল, প্রবেশপত্রের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে। কিন্তু তারা এ নির্দেশনা পালন করতে ব্যর্থ হওয়ায় তাদের হলে ঢুকতে দেওয়া হয়নি।