এক মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড ঘরবাড়ি

  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২২, ০৭:৫০
  • 431 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৩ ২০২২, ০৭:৫০
  • 431 বার পঠিত
এক মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড ঘরবাড়ি

পটুয়াখালীর চরপাড়ায় আকস্মিক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় সাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া তার মেয়েসহ দুজন আহত হয়েছেন।

রোববার দুপুরে পটুয়াখালী পৌরসভার নিউমার্কেট এলাকার পূর্বপাশে হুজুরের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে হঠাৎ ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। দোকানপাট ও ঘরের ছাউনির টিন সবকিছু আকাশে উড়িয়ে নিয়ে যায়। এক মিনিটের মধ্যে সবকিছু গুঁড়িয়ে দেয়। ভয়ে সবাই দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেকে আহত হয়েছেন।

বৃষ্টির সময় শাহিন লাউকাঠী নদীতে গোসল করছিলেন। এ সময় টিন উড়ে গিয়ে তার শরীরে পড়লে তার ঘাড় কেটে যায়। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহিন চড়পাড়া এলাকার বাসিন্দা খবির হাওলাদারের ছেলে। তিনি পটুয়াখালী নিউমার্কেটে মাছের ব্যবসা করেতন।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493