হারের ম্যাচে সাকিবের বিশ্বরেকর্ড

  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২২, ০৩:৪৭
  • 413 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২২, ০৩:৪৭
  • 413 বার পঠিত
হারের ম্যাচে সাকিবের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে দুই হাজার রান এবং ১০০ উইকেট পাওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম এক হাজার রান এবং ১০০ উইকেট পাওয়ার কীর্তিও ছিল সাকিবের। এবার সেই রেকর্ডটিকেই আরও উঁচুতে নিয়ে গেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

রোববার রাতে ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ৬৮ রান করেন সাকিব। ম্যাচটি ক্যারিবীয়দের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ফলে ম্যাচের একমাত্র প্রাপ্তি হচ্ছে সাকিবের রেকর্ড। এদিন বল হাতে সাকিব পেয়েছেন ১ উইকেট, যেটি ছিল ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে তার ১২০তম উইকেট।

বাংলাদেশের হয়ে সর্বপ্রথম টি-টোয়েন্টিতে ২ হাজারি ক্লাবে যোগ দিয়েছিলেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টিতে রিয়াদের মোট রান এখন ২০২১। ২০০৫ রান নিয়ে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডোমিনিকায় বাংলাদেশ ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করে ২ হাজারি ক্লাবে প্রবেশ করেন সাকিব।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493