হঠাৎ বন্ধ হয়ে গেল রেডিও ফুর্তির ‘ভূত এফএম’

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ০৭:২১
  • 1203 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ০৭:২১
  • 1203 বার পঠিত
হঠাৎ বন্ধ হয়ে গেল রেডিও ফুর্তির ‘ভূত এফএম’

প্রতি শুক্রবার মধ্যরাতে ঘড়ির কাটা ১২টায় গেলেই ভয়ের রাজ্যে স্বাগত জানিয়ে শুরু হয় বাংলাদেশের এফএম রেডিও ফুর্তির জনপ্রিয় অনুষ্ঠান ‘ভূত এফএম’ । প্রথম আবহ সংগীতেই গা ছমছম করে ওঠে।

তবে এখন থেকে শুক্রবার রাত ১২টায় আর শোনা যাবে না গা শিউরে ওঠা সেই অনুষ্ঠান।জানা গেছে, গত ১৩ ডিসেম্বর (শুক্রবার) রেডিও ইতিহাসের জনপ্রিয় এই অনুষ্ঠানটির শেষপর্ব প্রচারিত হয়ে গেল। টানা ১০ বছর ধরে চলা এ অনুষ্ঠানটির প্রচার বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে নতুন করে অনুষ্ঠানটি চালু হবে কিনা সে বিষয়টি এখনও অস্পষ্ট রয়ে গেছে এর সঞ্চালক আশরাফুল আলম রাসেলের কাছে।

এক গণমাধ্যমকে আশরাফুল আলম বলেন, রেডিও ফুর্তিতে ‘ভূত এফএম’-এর শেষ পর্বটি আজ ২৭ ডিসেম্বর প্রচার করার কথা ছিল। কিন্তু সেই পর্বটি প্রচার না করেই রেডিও ফুর্তি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বন্ধ ঘোষণা করেছে। ১৩ তারিখের অনুষ্ঠানটিই ছিল শেষপর্ব। নতুন করে অনুষ্ঠানটি চালু হবে কিনা সে বিষয়ে কিছুই জানি না আমি।

টানা ১০ বছর ধরে চলা এমন জনপ্রিয় অনুষ্ঠানটি হঠাৎ করেই বন্ধ করে দেয়ার কারণ কী?

এর জবাবে রাসেল বলেন, কোনো কারণ না জানিয়েই হঠাৎ করেই অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছে রেডিও ফুর্তি কর্তৃপক্ষ। এ নিয়ে পূর্ব কোনো পরিকল্পনা ছিল কিনা আমার জানা নেই।

প্রসঙ্গত ২০১০ সালের ১৩ আগস্ট বাংলাদেশের এফএম রেডিও ফুর্তিতে কোনোরকম প্রস্তুতি ছাড়া শুরু হয় ‘ভূত এফএম’। দীর্ঘ ১০ বছর ধরে অনুষ্ঠানটি দেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের তালিকায় ছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493