বরগুনায় একদিনে দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২২, ০৪:৫৮
  • 455 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৪ ২০২২, ০৪:৫৮
  • 455 বার পঠিত
বরগুনায় একদিনে দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বরগুনায় একদিনে দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের কীটনাশক পানে এবং অপর জনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার (৩ জুলাই) সকালে পাথরঘাটা উপজেলায় ও একই দিন রাতে বরগুনা সদর উপজেলায় এ ঘটনা ঘটে। বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

কীটনাশক পানে নিহত তরুণী সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামের আব্দুল আলীমের মেয়ে মোসা. তানহা (১৬)। তিনি স্থানীয় রায়ভোগ স্কুলের এসএসসি পরিক্ষার্থী।

অপরদিকে, ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া কিশোরী হলেন- পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম গুটাবাছা এলাকার দুলাল মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (১৩)। তিনি পাথরঘাটা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে প্রত্যেকেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, উভয়ের মরদেহের ময়নাতদন্ত সোমবার বরগুনার ডোম ঘরে করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493