গৌরনদীতে বিএনপির সভায় যুবলীগের হামলা, গ্রেপ্তার ১২

  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২২, ০৬:৪৫
  • 457 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ০৫ ২০২২, ০৬:৪৫
  • 457 বার পঠিত
গৌরনদীতে বিএনপির সভায় যুবলীগের হামলা, গ্রেপ্তার ১২

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির সভায় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলামের বাড়িতে সভা চলাকালে হামলার এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন- বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম (৪৭), সাংগঠনিক সম্পাদক মো. রুহুল গাজী (৫০), ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মন্টু খান (৪৫), বার্থী ইউনিয়ন যুবদলের সাবেক সহসম্পাদক কাইয়ুম খান (৩৮), ইউনিয়ন যুবদল কর্মী মো. এনায়েত হোসেন (৩২), জাফর খান (৩৩), সাইফুল ইসলাম (৩০), রেজাউল মোল্লা (৩৪), সামিউল ব্যাপারী (৩০), ইউনিয়ন ছাত্রদলের কর্মী আকাশ খন্দকার (২৬), মো. মুন্না আহম্মেদ (২৪) এবং ইখতিয়ার তালুকদার (৩৬)।

বিএনপির স্থানীয় একাধিক নেতাকর্মী বলেন, সোমবার রাতে আমিনুল ইসলামের বাড়িতে বার্থী ইউনিয়ন বিএনপির কর্মীসভা আহ্বান করা হয়। রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এ সময় বিএনপির নেতাকর্মীদের মারধর করা হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন- ‘সোমবার রাতে কর্মীসভা চলছিল। এ সময় বার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মামুন প্যাদার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালায়। ওই হামলায় আমিসহ আটজন আহত হন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের ১২ জনকে ধরে নিয়ে আসে। পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে থানায় আনেন। গভীর রাতে থানার মধ্যে আমাদের ১২ জনকেই লাঠিপেটা করেছে পুলিশ।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করে মো. মামুন প্যাদা বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমরা সম্পৃক্ত নই। পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করতে গেছে- এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। তবে আমাদের পক্ষ থেকে হামলার ঘটনা ঘটেনি।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার তাদের আদালতে পাঠালে বিচারক কারাগারে প্রেরণ আদেশ দেন।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493