বরিশাল ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে মহর্রম, ১৪৪৮ হিজরি
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এ ধারা অব্যাহত থেকে আগামী রোববার পবিত্র ঈদুল আজহার দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে ভারি বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বুধবার অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা কম। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হতে পারে, তবে তা সামান্য।
ওমর ফারুক আরও বলেন, ঈদের দিন দেশের দক্ষিণাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।