শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২২, ২৩:৪৬
  • 355 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২২, ২৩:৪৬
  • 355 বার পঠিত
শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ

দি বরিশাল ডেস্ক।।  বঙ্গবন্ধুকন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ। ২০০৭ সালের ১৬ জুলাই বিভিন্ন মিথ্যা, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
সেদিন ভোরে শেখ হাসিনার বাসভবন সুধা সদন ঘেরাও করে আইনশৃঙ্খলা বাহিনী। তখন শেখ হাসিনা ফজরের নামাজ আদায় করছিলেন। সকাল সাড়ে ৭টায় সুধা সদন থেকে তাকে হয়রানিমূলক মামলায় গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা শেখ হাসিনাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করেন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নীলনকশায় আদালতের কার্যক্রম শুরুর নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে আওয়ামী লীগ সভাপতির জামিন আবেদন আইন বহির্ভূতভাবে নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

তখন শেখ হাসিনা আদালত গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের হীন-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গ্রেফতারের আগ মুহূর্তে শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দেন দেশবাসী। তখন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী জনগণের ক্রমাগত আন্দোলন এবং দেশবাসীর অনড় দাবিতে ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার।

এদিকে, শেখ হাসিনার কারাবন্দি দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীকে দোয়া-প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতার অনুরোধও জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493