কলাপাড়ায় রাস্তার কাজ বন্ধ।। ভোগান্তি শেষ নেই গ্রামবাসীর

  • আপডেট টাইম : জুলাই ১৬ ২০২২, ০৪:৩৭
  • 424 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৬ ২০২২, ০৪:৩৭
  • 424 বার পঠিত
কলাপাড়ায় রাস্তার কাজ বন্ধ।। ভোগান্তি শেষ নেই গ্রামবাসীর

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ১৬ জুলাই।। পটুয়াখালীর কলাপাড়ায় সমান্য একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাচ্ছে। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে কর্দমাক্ত জলাবদ্ধতা। চলাচলে চরম ভোগান্তিতে পরেছে গ্রামবাসীরা। ঘটছে ছোট-খাট দুর্ঘটনা। উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া থেকে পূর্ব রজপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তাটির এমন দুর্দশা। তাই রাস্তাটি দ্রুত নির্মানের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দু’বছর আগে এ রাস্তাটির নির্মান কাজ শুরু করা হয়। রাস্তায় বিছানো ছিলো ইট। তাও উঠিয়ে নিয়ে গেছে। দুই পাশের মাটি কেটে ফেলানো হয়েছে বালু। কিন্তু বর্তমানে রাস্তার কাজ বন্ধ রয়েছে। একটু বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে জমে যায় পানি। এর ফলে যানবাহন তো দুরে কথা পায়ে হেঁটে যাওয়াই কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
পশ্চিম রজপাড়া গ্রামের বাসিন্দা সোহেল হাওলাদার বলেন, আগে রাস্তায় ইট ছিলো। ঠিকাদার সেই ইটও রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছে। এর পর বালু ফেলা হয়। কিন্তু রাস্তা নির্মান হয়নি। বর্তমানে এ রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পরেছে। টমটম চলাক রাকিবুল বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ বন্ধ রয়েছে। তাই এই রাস্তায় তাদের গাড়ি চালাচ্ছেনা। তবে বিশেষ কোন করনে গাড়ি ঢুকালেও বেকায়দায় পরতে হয়। এছাড়া গাড়ি উল্টে অনেকে আহত হয়েছে। একই গ্রামের গৃহবধূ পারভিন বেগম বলেন, এই রাস্তায় পানি জমে থাকার করনে তাদেরে ছেলে মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছেনা। এমনকি কেউ অসুস্থ হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে যেতে দূর্ভোগের সীমা থাকেনা। এ বিষয়ে ঠিকাদার মো. হাফিস বলেন, এ রাস্তাটির কাজ শ্রীঘ্রই সম্পন্ন করা হবে।
ওই ওয়ার্ডে ইউপি সদস্য মো.আব্দুল রব জোমদ্দার বলেন,এ রাস্তার জন্য গ্রামের মানুষ চরম ভোগান্তিতে রয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মাহামুদুর রহমান সুজন মোল্লা বলেন, আগের যে ঠিকাদার কাজটি পেয়েছিল স্থানীয় ঝামেলার করানে তা করতে পারেনি। ওই এলাকার মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বলার পর কাজটি দ্রুত সম্পন্ন করার চেষ্ট চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493