আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর

  • আপডেট টাইম : জুলাই ১৭ ২০২২, ০৪:৪৫
  • 404 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৭ ২০২২, ০৪:৪৫
  • 404 বার পঠিত
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তামিমের অবসর

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর তামিম ইকবাল জানিয়ে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর কখনো দেখা যাবে না তাঁকে। টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা বিরতিতে থাকা তামিম অবসরের ঘোষণা দিলেন।

গত ২৭ জানুয়ারি বিপিএল চলাকালে ছয় মাসের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে স্বেচ্ছা বিরতিতে গিয়েছিলেন তামিম, যা শেষ হওয়ার কথা আগামী ২৭ জুলাই। বিরতি শেষ হওয়ার ১০ দিন আগেই টি-টোয়েন্টি ছাড়ার ঘোষণা দিলেন দেশসেরা ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর ওয়ানডে অধিনায়ক নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে। ’ পোস্টের পাশে তিনটি গুডবাই ইমোজিও দিয়েছেন তামিম।

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজটা ব্যাট হাতে দারুণ কাটিয়েছেন তামিম। লো স্কোরিং সিরিজে ৩ ম্যাচে ১১৭ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। টুর্নামেন্ট সেরার পুরস্কারটাও উঠেছে তামিমের হাতে। এই আনন্দের দিনেই তামিম দিলেন টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493