সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার অবৈধ ভবন উচ্ছেদ

  • আপডেট টাইম : জুলাই ১৯ ২০২২, ০৬:৪৫
  • 467 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৯ ২০২২, ০৬:৪৫
  • 467 বার পঠিত
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার অবৈধ ভবন উচ্ছেদ

সরকারি জমিতে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার (রনি) অবৈধ ভবন উচ্ছেদে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে
সরকারি জমিতে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার (রনি) অবৈধ ভবন উচ্ছেদে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারেছবি: প্রথম আলো

পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দর বাজারে নির্মিত পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার (রনি) অবৈধ ভবন উচ্ছেদ করছে প্রশাসন। চান্দিনা ভিটা বন্দোবস্ত নিয়ে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করায় তাঁর ভবনসহ ওই বাজারের অন্তত ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার উলানিয়া বন্দর বাজারে ব্যবসার জন্য চান্দিনা ভিটা হিসেবে এক বছর মেয়াদে কিছু সরকারি জমি বন্দোবস্ত নেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা। চান্দিনা ভিটায় পাকা স্থাপনা নির্মাণের বিধান না থাকলেও তিনি সেখানে অবৈধভাবে দ্বিতল ভবন নির্মাণ করেন।

ওই অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে ২০১৩, ২০১৮ ও সর্বশেষ চলতি বছর নোটিশ দেয় জেলা প্রশাসন। কিন্তু একাধিকবার নোটিশ দিয়েও সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি তিনি। এ জন্য আজ সেখানে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, উলানিয়া বন্দর বাজারে সাবেক সংসদ সদস্যসহ অনেকেই অবৈধভাবে সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণ করেছেন। বাজারের ৫ শতাংশ সরকারি জমি সাবেক সংসদ সদস্যের দখলে। শুধু তিনিই নন, ওই বাজারে অন্তত ১৫ জন অবৈধ দখলদার আছেন। তাঁদের অবৈধ দখলে অন্তত ৩০ শতাংশ জমি। সরকারি জমি উদ্ধারে আজ থেকে সেখানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

এ বিষয়ে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা বলেন, ওই ৫ শতাংশ জমি তাঁর পৈতৃক সম্পত্তি। ১৯৬০ সাল থেকে সেখানে তাঁর পরিবার বসবাস করে আসছে। এ বিষয়ে উচ্চ আদালতে তিনি একটি রিট দাখিল করেছেন। এরপরও প্রশাসন কেন তাঁর বসতবাড়ি উচ্ছেদ করছে, তা তিনি জানেন না। বিষয়টি নিয়ে তিনি আদালতে যাবেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493