বরিশালে সড়কে মৃত্যুর মিছিল ॥ ঝড়ল আরো একটি প্রাণ

  • আপডেট টাইম : জুলাই ২২ ২০২২, ০৫:২২
  • 369 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২২ ২০২২, ০৫:২২
  • 369 বার পঠিত
বরিশালে সড়কে মৃত্যুর মিছিল ॥ ঝড়ল আরো একটি প্রাণ

বরিশালে আবার সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেছে একটি তাজা প্রাণ। এ নিয়ে ৪৮ ঘন্টায় সড়কে প্রান গেল ১২জনের। শুক্রবার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা মুন্সী বাড়ির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাতনামা ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত ও তার বন্ধু গুরুতর আহত হয়েছেন। আহতকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়- গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের মো. দুলাল বেপারীর ছেলে মো. সাইফুল ইসলাম বেপারী (২৫) ও তার বন্ধু একই ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মো. জলিল হাওলাদারের পুত্র মো. রাসেল হাওলাদার (১৯) মোটরসাইকেলযোগে ভূরঘাটা থেকে নিজ বাড়ি খাঞ্জাপুর যাওয়ার পথে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভূরঘাটা মুন্সীর কাছে পৌছলে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অজ্ঞাতনামা একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহীকেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সাইফুল ইসলাম বেপারী মৃত্যুবরণ করেন। তার বন্ধু রাসেল হাওলাদার গুরুতরভাবে আহত হয়।
এর আগে বুধবার বরিশাল পটুয়াখালি মহাসড়কে বিআরটিসি বাসের চাপায় ৬ মাহিন্দ্রা অরোহি প্রাণ হারায়। এর একদিন পরই উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় প্রান হারায় ৫ মাইক্রোবাস আরোহি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493