বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের দাফন গাজীপুরে সম্পন্ন

  • আপডেট টাইম : জুলাই ২২ ২০২২, ০৬:১৩
  • 358 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২২ ২০২২, ০৬:১৩
  • 358 বার পঠিত
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের দাফন গাজীপুরে সম্পন্ন

গাজীপুর থেকে পদ্মাসেতু হয়ে কুয়াকাটায় যাওয়ার পথে বরিশালের উজিরপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ছয়জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণপুর নছের মার্কেট এলাকায় একসঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে যার যার পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের ফজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন, আব্দুর রহমানের ছেলে হারুনর রশীদ, জয়ের টেক গ্রামের রহমানের ছেলে জালাল হোসেন, হাসান আলীর ছেলে আব্দুস সালাম, জব্বারের ছেলে শহিদুল ইসলাম ও আহাকি এলাকার তমিজ উদ্দিনের ছেলে হাসান।

এলাকাবাসী ও ভ্রমণসঙ্গীরা জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৬টার সময় পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশে দুটি মাইক্রোবাসে ২৩ জন সফরসঙ্গী নিয়ে রওনা হন তারা। দুর্ঘটনাকবলিত মাইক্রো বাসে ১০ জন যাত্রী ছিল। এদের মধ্যে ৬ জন মারা গেছেন ও বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এক প্রতিবেশী জানান, নিহতের বাড়ি পাশাপাশি এলাকায়। পারস্পরিকভাবে সবাই সবার আত্মীয়-স্বজন। এই গ্রামে আগে কখনো একসঙ্গে এত লোকের মৃত্যু হয়নি। এটা মেনে নেয়া কষ্টকর।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493