গলাচিপায় জমি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : জুলাই ২৬ ২০২২, ০৪:৩৪
  • 391 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৬ ২০২২, ০৪:৩৪
  • 391 বার পঠিত
গলাচিপায় জমি নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধের জেরে রনি বাহিনীর হামলায় নুরু খাঁ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৫ জুলাই) রাতে উপজেলার চরকাজল ইউনিয়নের মুজিবনগর দাখিল মাদরাসার পূর্ব পাশের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরু খাঁর বেয়াই মো. মুঞ্জু মুন্সী বলেন, দীর্ঘদিন ধরে বেয়াই নুরু খাঁর সঙ্গে রনি বাহিনীর প্রধান মন্নান ভূইয়ার জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যার পরে মুজিবনগর দাখিল মাদরাসার পূর্ব পাশের চৌরাস্তায় রনি বাহিনীর সদস্যরা নুরুকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় আহত হয় আরো দুজন। বিষয়টি স্থানীয় মেম্বার পরিবারকে অবহিত করলে তারাসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক মো. নুরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493