বরিশাল ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,২৬ জুলাই।। পটুয়াখালীর কলাপাড়ায় ৮০ কেজি বন্য শুকরের মাংসসহ রাখাইন চান মং (২২) নামের এক যুবককে আটক করেছে কোষ্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বিসিজি স্টেশান নিজামপুর (কোস্টগার্ড দক্ষিণ জোন) টহল কার্যক্রম চলাকালীন সময় শুকরের মাংসসহ খেয়াঘাট থেকে তাকে আটক করে।
আটককৃত চান মং পাশ্ববর্তী তালতলী উপজেলার সওদাগর পাড়ার থান তে মং এর ছেলে। পরে তাকে মহিপুর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে বন্য প্রাণী নিরাপত্তা ও সংরক্ষন আইনে একটি মামলা দায়ের হয়েছে। সে ওই বন্য শুকরের মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে বলে মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।