কলাপাড়ায় ট্রলি চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২২, ০৩:২৮
  • 412 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২২, ০৩:২৮
  • 412 বার পঠিত
কলাপাড়ায় ট্রলি চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৭ জুলাই।। পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.ইউসুফ মৃধা নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরোহী হারুন হাওলাদার। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পায়রা বন্দরের ফোরলেন ইউটার্ণ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

 

মৃত ইউসুফ উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের কাদের মৃধার ছেলে। সে পায়রা বন্দরের কটলিভার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। দূর্ঘটনার পরই ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি আটক করেছে পুলিশ।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পায়রা বন্দরে কাজে যোগদানের উদ্দেশ্যে তারা দুইজন মোটরসাইকেলে করে ফোরলেন সড়কের ইউটার্ণ মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা লাইসেন্সবিহীন ট্রলিটি তাদের চাপা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হারুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে।

 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানায়, এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493