চাহিদার চেয়ে বেশি পেট্রোল-অকটেন দেশে আছে: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২২, ০৪:৪৬
  • 357 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ২৭ ২০২২, ০৪:৪৬
  • 357 বার পঠিত
চাহিদার চেয়ে বেশি পেট্রোল-অকটেন দেশে আছে: প্রধানমন্ত্রী

দেশে পেট্রোল-অকটেনের ঘাটতি নিয়ে মিথ্যা কথায় বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘চাহিদার চেয়ে বেশি পেট্রোল-অকটেন দেশে আছে। ডিজেল আমাদের কিনতে হয় ঠিক। কিন্তু পেট্রোল-অকটেন কিনতে হয় না। সমালোচকরা অনেক বেশি জ্ঞানী তো, ছোট বিষয়গুলো ভুলে যান!’

বুধবার স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ দিয়েছি সত্য, কিন্তু সারা বিশ্বে বর্তমানে কেমন অবস্থা বিরাজ করছে তা আপনারা জানেন। বিপদে যাতে না পড়ি সেজন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আমরা সাশ্রয়ী হবো। তার মানে এই না যে বিদ্যুৎ নেই।

তিনি বলেন, ‘সমগ্র বিশ্ব মুদ্রাস্ফীতির জন্য হিমসিম খাচ্ছে। করোনা মোকাবিলা করতে করতেই আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পাল্টাপাল্টি স্যাংকশন। ফলে বিশ্বব্যাপী জ্বালানি খাদ্যের সংকট। সব দেশ বিদ্যুৎ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী। ইংল্যান্ড, জার্মানি প্রতিটি দেশে দুঃসময় চলছে। বাংলাদেশে যেন তেমন দুঃসময় না আসে সেজন্য প্রস্তুতি নিয়েছি। সবাইকে সাশ্রয়ী হতে হবে। তারপরও ভর্তুকি দিয়ে যাচ্ছি। উৎপাদন যেন অব্যাহত থাকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493