বরিশালে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

  • আপডেট টাইম : জুলাই ৩০ ২০২২, ০২:৫১
  • 428 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ৩০ ২০২২, ০২:৫১
  • 428 বার পঠিত
বরিশালে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক

শামীম আহমেদ ॥ বরিশাল নদী বন্দর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ গোলাম রাব্বি (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মামুন হাওলাদার (৩৬) নামে এক ব্যক্তি পালিয়ে যান। আজ শনিবার (৩০ জুলাই) সকালে তাকে আটক করা হয়।

আটক রাব্বি বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনার এলাকার বাসিন্দা। আর মামুন ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া বাজার এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক ইশতিহাক হোসেন বলেন, শনিবার সকাল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদী বন্দর এলাকায় অভিযান চালানো হয়। নদী বন্দরের তিন নম্বর গেটের সামনে থেকে রাব্বিকে একটি প্লাস্টিকের বস্তা সহ আটক করা হয়। পরে বস্তার ভেতর তল্লাশি করে পলিথিন ও স্কসটেপ দিয়ে মোড়ানো ৬ টি পোটলা থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ সময় রাব্বির সঙ্গে থাকা মামুন হাওলাদার কৌশলে পালিয়ে যায়। তবে আটক ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় রাব্বিকে গ্রেফতার দেখানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493