পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৬

  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২২, ০৪:২৬
  • 518 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২২, ০৪:২৬
  • 518 বার পঠিত
পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৬

ধারাবাহিক লোডশেডিং, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, তারেক রহমান, বেগম খালেদা জিয়াকে মুক্তি দাবি ও ভোলায় যুবদলের দুই নেতা হত্যার প্রতিবাদে বরগুনার পাথরঘাটা উপজেলা যুবদল মিছিল বের করে। সে মিছিলে ছাত্রলীগ হামলা করেছে।
এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সোহেল পহলান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু বকর মেছাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, পৌর যুবদলের নেতা বাইজিত বোস্তামি, নান্টু প্রমুখ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জামাল বলেন, পাথরঘাটা উপজেলা যুবদলের মিছিল দলীয় কার্যালয়ে আসা মাত্রই ছাত্রলীগ হামলা করে। এতে আমাদের ছয় নেতাকর্মী আহত হয়েছেন। তাদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ বিষয় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওয়ালিদ মক্কি বলেন, আমরা কোনো মারধর করিনি বা হামলাও করিনি। শুধু তাদের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের মিছিল বন্ধ করতে বলেছি।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এস.আই) শহিদুল ইসলাম বলেন, পুলিশ টহল দিয়েছে এবং দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493