ঢাকাকে হারিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১০:০৭
  • 1117 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১০:০৭
  • 1117 বার পঠিত
ঢাকাকে হারিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

অন্যদিকে চট্টগ্রাম পর্বে টানা দুই জয়ের পর ঢাকায় নিজেদের মাঠে ফিরেই হার দেখল মাশরাফী বিন মোত্তর্জার ঢাকা প্লাটুন। সাত ম্যাচে এটি তাদের তৃতীয় হার।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল সপ্তম আসরের ২১তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় চট্টগ্রাম।

স্বাগতিক ঢাকা প্লাটুন প্রথমে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে যায়। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৯ উইকেটে ১২৪ রানে গুটিয়ে যায় ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন দেশের টেস্ট স্পেশালিস্ট খ্যাত মুমিনুল হক। এছাড়া ১৫ বলে ২৩ রান করেন ঢাকা প্লাটুনের পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ১২ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন মাশরাফী।

জবাবে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৫ রান করা চট্টগ্রাম এরপর কোনো রান যোগ করার আগেই দুই ওপেনার লেন্ডল সিমন্স ও জুনায়েদ সিদ্দিকীর উইকেট হারায়। তৃতীয় উইকেটে ক্যারিবীয় ব্যাটসম্যান চ্যাটউইক ওয়ালটনকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন ইমরুল কায়েস। ১৬ বলে ২৫ রান করে ফেরেন ওয়ালটন।

এরপর জিম্বাবুয়েন রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন কায়েস। ১৬ বলে ১৩ রান করে ফেরেন রায়ানও। পরে উইকেটকিপার ব্যাটসম্যান নূরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জাতীয় দলের ওপেনার ইমরুল। ৫৩ বলে ৫টি চার ও এক ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন তিনি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493