প্রতিদিন সকালে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়- মহিপুর থানার ওসি আবুল খায়ের

  • আপডেট টাইম : আগস্ট ০৬ ২০২২, ০৭:০২
  • 434 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৬ ২০২২, ০৭:০২
  • 434 বার পঠিত
প্রতিদিন সকালে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়- মহিপুর থানার ওসি আবুল খায়ের

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৬ আগষ্ট।। প্রতিদিন সকালে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাত্রা শুরু করতে হয়। দুইটি মৎস্য বন্দর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা থাকায় সারা বাংলাদেশের মানুষ এখানে আসে। পর্যটকদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন রাত পরিশ্রম করতে হয় থানা পুলিশ সদস্যদের। দেশের জন্য কাজ করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত রয়েছেন বলে মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এসব কথা বলেন। শনিবার দুপুরে কলাপাড়া রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ওসি আরো বলেন,পুলিশের নিয়মিত টহল থাকার কারনে মাদকসহ বিভিন্ন অপকর্ম কমে গেছে। এছাড়া কুয়াকাটার দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতের লেবুরবন থেকে ঝাউবন পর্যন্ত একটি চক্র বিভিন্ন সময় অপরাধ করে বেড়াত। সেই চক্রের মুল হোতা একাধিক মামলার আসামি জংলা শাহালমকে গ্রেফতার করেছি। এখন সেখানে মানুষ খুব স্বাচ্ছন্দে বসবাস করছে।
এ সময় সাংবাদিক এসকে রঞ্জন, উত্তম কুমার হাওলাদার, মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, মো.ওমর ফারুক, মো.নাহিদুল হক, ইমন আল আহসানসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
খোন্দকার মো.আবুল খায়ের মহিপুর থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে অপরাধ দমনসহ সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে মতবিনিময় সভা শেষে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় পড়ানো ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493