আন্দোলনকারীদের যেন গ্রেপ্তার করা না হয়: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২২, ০৬:৫৩
  • 317 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৪ ২০২২, ০৬:৫৩
  • 317 বার পঠিত
আন্দোলনকারীদের যেন গ্রেপ্তার করা না হয়: প্রধানমন্ত্রী

বিভিন্ন ইস্যুতে আন্দোলনে থাকা বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে গণভবনে আওয়ামী লীগের ৮টি বিভাগের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিরোধীরা একটা সুযোগ পাচ্ছে। তারা আন্দোলন করবে, করুক। আমি আজকেও নির্দেশ দিয়েছি, খবরদার যারা আন্দোলন করছে তাদের কাউকে যেন গ্রেপ্তার করা না হয়।’

বিশ্বব্যাপী চলমান মন্দার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ নিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধীরা আন্দোলন করতে পারে। কিন্তু তাদের আন্দোলনে দেশের ক্ষতির পাশাপাশি মানুষের কষ্ট বাড়াবে সেটিও তাদের বোঝা উচিত।

তিনি বলেন, ‘তারা আন্দোলন (বিএনপি) করে কতটুকু সফল হবে জানি না, কিন্তু তারা যেভাবে করতে চাচ্ছে তাতে দেশের জন্য ক্ষতি হবে। তাদের আন্দোলন আমরা সামাল দিতে পারব, সেই বিশ্বাস আমার আছে।’

সরকারপ্রধান বলেন, ‘মানুষের কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। সেজন্য বর্তমান সরকার সেই কষ্ট লাঘবের চেষ্টা করছে। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে দেশেও সমন্বয় করা হবে। দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন শুরু হলে বিদ্যুতের এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমাদের কিছু লোক আছে বিভিন্ন ছুতা ধরে জিনিসের দাম বাড়িয়ে দেয়। না হলে এত দাম তো বাড়ার কথা নয়।’

সরকার জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতির সফলভাবে বাস্তবায়ন করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘যদি এই করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং স্যাংশন ও পাল্টা স্যাংশন না হতো, তাহলে আমাদের দেশ কখনই সমস্যায় পড়ত না। আমরা এগিয়ে যেতে পারতাম। কেন না, যে ক্ষেত্রগুলো আমাদের আমদানিনির্ভর সেখানেই সমস্যাটা দেখা দিচ্ছে।’

প্রধানমন্ত্রী অনেকটা ক্ষোভের সঙ্গে বলেন, ‘স্যাংশন দিয়ে লাভটা কী হলো। বাস্তবিক যদি লাভ কারও হয় তাহলে সেটা আমেরিকা এবং রাশিয়ারই হয়েছে। বিশ্ব বাজারে ডলার এবং রুবেলের মূল্যবৃদ্ধি পেয়েছে। দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493