ডিসি-ইউএনওদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়নি

  • আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২২, ০৪:৫৮
  • 411 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২২, ০৪:৫৮
  • 411 বার পঠিত
ডিসি-ইউএনওদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়নি

ম্যানেজিং কমিটি বিলুপ্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) হাতে ন্যস্ত করা হবে বলে যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্ব আগের মতোই ম্যানেজিং কমিটির হাতে থাকছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।

মন্ত্রণালয় জানিয়েছে, ম্যানেজিং কমিটি থাকবে না বলে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসি ও ইউএনও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে, এমন কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ দায়িত্ব পালন করতেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493