জলদস্যুর ভয়ে সাগরে ঝাঁপ, প্রাণ গেল দুই জেলের

  • আপডেট টাইম : আগস্ট ২১ ২০২২, ০৪:০৩
  • 367 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২১ ২০২২, ০৪:০৩
  • 367 বার পঠিত
জলদস্যুর ভয়ে সাগরে ঝাঁপ, প্রাণ গেল দুই জেলের

ভোলার চরফ্যাশনে জলদস্যুদের হামলার ভয়ে সাগরে ঝাঁপ দেন দুই জেলে। এ সময় সমুদ্রের পানিতে থাকা নিজ ট্রলারের জালে জড়িয়ে দুজনেরই মৃত্যু হয়। গতকাল শনিবার দিবাগত রাতে সাগর মোহনার শিবচর পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাজারিগঞ্জ ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিরাজের ছেলে রাব্বী (১৫) এবং একই এলাকার মৃত আ. খালের ছেলে মিজান মাঝি (৪০)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

চরফ্যাশন শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে মিজান মাঝিসহ ৮-১০ জেলে সাগরের শিবচর সীমানায় মাছ ধরছিলেন। এ সময় একদল জলদস্যু তাদেরকে হামলার চেষ্টা করে। জলদস্যুদের হাত থেকে বাঁচতে রাব্বী সাগরে ঝাঁপ দেয়। তাকে উদ্ধার করতে চাচা মিজানও ঝাঁপ দেয়। এ সময় সাগরে থাকা নিজেদের মাছ ধরার জালে পেঁচিয়ে দুজনই মারা যান।

তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493