বরগুনায় মুখোমুখি ছাত্রলীগের দুই গ্রুপ, ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম : আগস্ট ২১ ২০২২, ০৪:৪৬
  • 400 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২১ ২০২২, ০৪:৪৬
  • 400 বার পঠিত
বরগুনায় মুখোমুখি ছাত্রলীগের দুই গ্রুপ, ১৪৪ ধারা জারি

বরগুনায় একই স্থানে জেলা ছাত্রলীগের দুই গ্রুপ দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুপুরে বরগুনা সরকারি কলেজ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

অফিস আদেশে বলা হয়, বরগুনা সরকারি কলেজে ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটনায় ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সভাপতি পদ বঞ্চিত দুই গ্রুপ একই স্থানে এবং একই সময়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় নেতা-কর্মীর মুখোমুখি অবস্থান, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

একই সঙ্গে ওই এলাকায় সব রকম সভা-সমাবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস জানান, ছাত্রলীগের নবগঠিত কমিটির দুই পক্ষ সরকারি কলেজ মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের একটি সূত্র জানায়, বরগুনা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বে ২১ আগস্ট উপলক্ষে রবিবার বিকেলে বরগুনা সরকারি কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেন।

অন্যদিকে, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি পদে লড়াই করে নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি পদ পেয়ে সবুজ মোল্লা একই স্থানে দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেন। এতে দুই গ্রুপের অন্তত ৭-৮ শতাধিক নেতাকর্মী উপস্থিত থাকার কথা ছিল।

প্রসঙ্গত, দীর্ঘ আট বছর পর গত ১৭ জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলনায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৪ জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন। এতে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই সদ্য ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিত কর্মী সমর্থক নিয়ে দফায় দফায় হামলা ভাঙচুর চালাচ্ছে।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের দোয়া মাহফিলে সহিংস ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে রবিবার দুপুর ১২ টা থেকে আগামীকাল সোমবার (২২ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493