দুমকিতে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২২, ০৫:২৯
  • 386 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২২, ০৫:২৯
  • 386 বার পঠিত
দুমকিতে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীর দুমকিতে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি করা হলেও স্থান পরিবর্তন করে উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

এ বিষয় উপজেলা প্রশাসন বলছেন- যে স্থানে বিএনপি ও আ.লীগের বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়েছিল, সেই স্থানসহ আশপাশের ৪০০ গজের মধ্যে আমরা ১৪৪ ধরা জারি করেছি। এখন বিএনপি অন্য কোথাও বিক্ষোভ সমাবেশ করেছে কিনা তা আমাদের জানা নেই।

জানা যায়, উপজেলার নতুনবাজার এলাকায় মঙ্গলবার সকালে উপজেলার বিএনপির একাংশ জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করলে একই সময়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপি, জামাতের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

এতে উভয়দলের নেতাকর্মীদের মাঝে চাপা উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করেন। এতে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়; কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা স্থান পরিবর্তন করে উপজেলার লেবুখালী ফেরিঘাটে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান।

দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কর্মসূচির নির্ধারিত স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে বিএনপি অন্য কোথাও গিয়ে বিক্ষোভ কর্মসূচি করেছে কিনা তা আমার জানা নেই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493