ববির ভর্তি পরীক্ষায় অর্ধেকের বেশি অনুপস্থিত

  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১১:৪৩
  • 784 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১১:৪৩
  • 784 বার পঠিত
ববির ভর্তি পরীক্ষায়  অর্ধেকের বেশি অনুপস্থিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ স্নাতক প্রথমবর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার প্রচণ্ড শীত ও বৃষ্টিতে বৈরি আবহাওয়া উপেক্ষা করেই উৎসবমুখর পরিবেশে ‘খ’ ইউনিটের কলা ও মানবিক অনুষদ ও ‘গ’ ইউনিটে ব্যবসায় অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা ‘খ’ ইউনিট ও বিকাল ৩ টা থেকে ৪ টা ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৫২.৫৬% এবং ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৪৯.৭২%। গত বছরের তুলনায় এ বছর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ দিকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল এবং লঞ্চঘাট এলাকা থেকে বাসগুলো যাতায়াত করবে। ১২টি বাস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে বলে জানা গেছে। জানা গেছে, দ্বিতীয় দিনও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একইভাবে প্রয়োজনীয় ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।
এর ফলে বৈরি আবহাওয়ার মধ্যে কেন্দ্রে পৌঁছানোর ভোগান্তি কম হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। তারা জানান, ফ্রি সার্ভিসের আওতায় বাসগুলোর সামনে ব্যানার লাগানো থাকায় সহজেই এগুলো খুঁজে পাওয়া গেছে। আর নির্ধারিত বাস থাকায় সঠিক সময়ের মধ্যেই প্রচণ্ড শীত ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে কেন্দ্রে পৌঁছানো সহজ হয়েছে।
বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, রূপাতলী বাসস্ট্যান্ড ও নদীবন্দর এলাকা থেকে পৃথকভাবে ডজনখানেকের ওপরে বাসের মাধ্যমে পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। যে সেবা আগামী শনিবারও (২৮ ডিসেম্বর) পাবে পরীক্ষার্থীরা।
পরীক্ষার বিষয়ে উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে সচেষ্ট আছে। এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটি, উপ-কমিটি ও ইউনিটভিত্তিক কমিটিগুলো কেন্দ্র প্রধান, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করে চলছে। আর সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
ভর্তি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান টিম দায়িত্বরত ছিলেন। এছাড়া ডিজিটাল ডিভাইস এর অপব্যবহার রোধে কেন্দ্রসমূহে ইলেকট্রনিক জ্যামার স্থাপন করা হয়।
চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৪টি বিভাগের এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগী প্রায় ৩৫ জন।
২৮ ডিসেম্বর শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ বরিশাল নগরীর ১২টি কেন্দ্রে “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493