বরিশালে শোকসভার নামে চাঁদাবাজি: যুবলীগ সভাপতির মামলায় সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  • আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২২, ০৫:২৩
  • 313 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২২, ০৫:২৩
  • 313 বার পঠিত
বরিশালে শোকসভার নামে চাঁদাবাজি:  যুবলীগ সভাপতির মামলায় সাধারণ সম্পাদক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগর আওয়ামী লীগের ব্যানারে শোক সভার নামে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে আনোয়ার হোসেন সালেক নামের ওই নেতাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ।
সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বিষয়টি রোববার সকালে নিশ্চিত করে জানান, বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামীম খানের দায়ের করা মামলায় শনিবার রাতে আনোয়ার হোসেন সালেককে গ্রেপ্তার করা হয়েছে। সালেক ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
মামলার বাদী শামীম সাংবাদিকদের বলেন, শোকাবহ অগাস্ট উপলক্ষে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে মাসব্যাপি কর্মসূচি পালন করছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। গত ৫ অগাস্ট বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আয়োজনে ৫ নম্বর ওয়ার্ডে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর মহানগর আওয়ামী লীগের ব্যানারে গত ২৬ অগাস্ট ৫ নম্বর ওয়ার্ডে আবারও শোকসভার আয়োজন করেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সালেকসহ কয়েকজন।
তিনি বলেন, ওই অনুষ্ঠানের আয়োজক সালেকসহ ৬জনের জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও অনেককে আসামি করে থানায় মামলা করেছি। মামলায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493