গুম প্রতিরোধ দিবসে বরিশালে বিএনপির মানববন্ধন

  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২২, ০৫:০০
  • 303 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২২, ০৫:০০
  • 303 বার পঠিত
গুম প্রতিরোধ দিবসে বরিশালে বিএনপির মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বরিশাল নগরীর সদর রোডে পৃথক মানববন্ধন করে মহানগর এবং জেলা বিএনপি। সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, জিয়াউদ্দিন সিকদার জিয়া, হাবিবুর রহমান টিপু, কেএম শহিদুল্লাহ সহিদ এবং যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন নান্নু সহ অন্যান্যরা।
অপরদিকে একই দাবীতে একই সময় সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে জেলা উত্তর ও দক্ষিন বিএনপি। দক্ষিন জেলা বিএনপির আহবায়ক মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে মানববন্ধনেও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ এবং বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
দুটি মানববন্ধনে বক্তরা সারাদেশে গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদ জানান। একই সাথে গুম ব্যক্তিদের সন্ধান দাবী করেন তারা। বিএনপির পৃথক মানববন্ধন ঘিরে যে কোন অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493