মাধ্যমিকে দিনে ক্লাস হবে সাতটি, বৃহস্পতিবার পূর্ণ দিবস ক্লাস

  • আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২২, ১১:১০
  • 440 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২২, ১১:১০
  • 440 বার পঠিত
মাধ্যমিকে দিনে ক্লাস হবে সাতটি, বৃহস্পতিবার পূর্ণ দিবস ক্লাস

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুদিন হওয়ায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ক্লাসের সময়সূচিতেও পরিবর্তন আনল সরকার। এর মধ্যে ষষ্ঠ থেকে দশম শ্রেণির (মাধ্যমিক) শিক্ষার্থীদের দিনে সাতটি করে ক্লাস (পিরিয়ড) করতে হবে। এ ছাড়া বৃহস্পতিবার অর্ধদিবসের পরিবর্তে পূর্ণ দিবস ক্লাস হবে।

আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক আদেশে পরিমার্জিত এই সময়সূচির কথা জানানো হয়েছে। এত দিন অধিকাংশ বিদ্যালয়ে, বিশেষ করে দুই পালায় চলা বিদ্যালয়ের একেকটি শ্রেণিতে ছয়টি ক্লাস হতো। আর বৃহস্পতিবার আরও কম ক্লাস হতো।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানোর পাশাপাশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্র ও শনিবার) করেছে সরকার। ২২ আগস্ট এই সিদ্ধান্ত হয়। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে আলোচনা শুরু হয়।

মাউশি বলছে, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন ছুটি কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে ছয় দিনের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে পাঁচ দিনের জন্য করে সময়সূচি পরিমার্জন করা হয়েছে। শিক্ষার্থীদের যাতে শিখন ঘাটতি না হয়, সে জন্য এটি করা হয়েছে। আদেশের সঙ্গে পরিমার্জিত সময়সূচিও ঠিক করে দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493