বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির র‌্যালি-সমাবেশ-আলোচনা সভা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২২, ০৪:০৫
  • 323 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২২, ০৪:০৫
  • 323 বার পঠিত
বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির র‌্যালি-সমাবেশ-আলোচনা সভা

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্নাঢ্য র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বর্নাঢ্য র‌্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র‌্যালিটি ফের দলীয় কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। এর আগে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, মহানগরীর সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল ও সদস্য সবিচ মীর জাহিদুল কবির সহ অন্যান্যরা।
এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয়ে গিয়ে জড়ো হয়। বিএনপি কর্মীদের অধিক সমাগমের কারনে সদর রোডে যান চলাচল ব্যাহত হয়।
বিএনপির কর্মসূচি উপলক্ষ্যে যে কোন অনাকাংখিত পরিস্থিতি রোধে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকালে বরিশাল জেলা (উত্তর) বিএনপির উদ্যোগে নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, আ. ছত্তার খান, আসাদুজ্জামান মুক্তা, আব্দুর রব খান, সাহাবুদ্দিন লাল্টু, তরিকুল ইসলাম দিপু এবং শরীফা নাসরিনসহ অন্যান্যরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493