বরিশাল সিটি করপোরেশনের ৪১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২২, ০৪:১৩
  • 297 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২২, ০৪:১৩
  • 297 বার পঠিত
বরিশাল সিটি করপোরেশনের ৪১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

বরিশাল সিটি করপোরেশনের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৪১৮ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৩৭২ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় এক ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে বাজেট ঘোষণা করেন ১ নম্বর প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু।

ঘোষিত বাজেটে নিজস্ব বিভিন্ন উৎস থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৭৭৮ টাকা। এছাড়া সরকারি অনুদান (থোক ও বিশেষ) ৩২ কোটি ৫৫ লাখ টাকা এবং দাতা সংস্থার প্রকল্প বাবদ অনুদান ধরা হয়েছে ২৩৮ কোটি ৮৭ লাখ ১৬ হাজার ৯৭৯ টাকা।
২০২১-২০২২ অর্থ বছরে ঘোষণা করা হয়েছিলো ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার ৩৬৬ টাকার বাজেট। যা সংশোধিত আকারে ২৯৬ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৫শ’ ৬০ টাকা চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এবার গত বছরের চেয়ে ৩ কোটি ১৮ লাখ ৪৮ হাজার ৬ টাকা বেশি বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

ভার্চ্যুয়াল বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি এসএস আক্তারুজ্জামান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মদ সহ সরকারি-কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতারা সংযুক্ত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493