বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই রিয়াদ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২২, ০৫:০২
  • 286 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২২, ০৫:০২
  • 286 বার পঠিত
বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই রিয়াদ

আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করেন। এবারের আসরে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। দলের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নুরুল হাসান সোহান। একই দল নিয়ে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কয়েকদিন ধরেই মাহমুদউল্লাহ দলে থাকবেন কি না তা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত বাদ পড়তেই হলো তাকে। এশিয়া কাপের দল থেকে অভিজ্ঞ এই ব্যাটার ছাড়াও বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও পারভেজ হোসেন ইমন। এছাড়া অবসর নেওয়ার কারণে স্বাভাবিকভাবেই বাদ পড়েছেন মুশফিকুর রহিম।

এদিকে ইনজুরির কাটিয়ে লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি ও হাসান মাহমুদ জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।

১৫ সদস্যের বাংলাদেশ দল: সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত

স্ট্যান্ডবাই: শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493