বরিশাল ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বরগুনা সদর উপজেলার কদমতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, রায়ভোগের হারুনের ছেলে মো. হেলাল (৩০), মোহাম্মদ জলিলের ছেলে রবিউল (১৭) ও শাহজাহান মিয়ার ছেলে বেলায়েত (২২)।
বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার শামীম রেজা বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।’