বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবি

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২২, ০৫:০৫
  • 273 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ১৭ ২০২২, ০৫:০৫
  • 273 বার পঠিত
বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবি

বিতর্কিতদের নিয়ে সদ্য গঠিত বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বাতিলের দাবি জানিয়েছে গুরুত্বপূর্ণ পদবঞ্চিতরা। এ দাবিতে শনিবার সংবাদ সম্মেলন শেষে কমিটির অনুমোদনদাতা জেলা বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতিকৃতিতে ঝাড়ুপেটা এবং বিক্ষোভ মিছিল করেন তারা। পরে তারা সদর রোডের জেলা ও মহানগর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

দুপুর ১২টায় সদর রোডের রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত সদর উপজেলা বিএনপি কমিটির ১ নম্বর সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল আহসান সাবু বলেন, গত বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলা বিএনপির ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন জেলা (দক্ষিণ) বিএনপি’র আহ্বায়ক মুজিবুর রহমান নান্টু ও সদস্য সচিব আক্তার হোসেন মেবুল। এতে ইউনিয়ন জামায়াতের বহিষ্কৃত আমীর মো. নুরুল আমীনকে আহ্বায়ক ও বিতর্কিত মো. রফিকুল ইসলাম সেলিমকে সদস্য সচিব করা হয়।
এছাড়াও ওই কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রকাশ্যে গণসংযোগে অংশ নেয়া সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম রাঢ়িকে। কমিটির ৯ নম্বর সদস্য ইয়াসিন সিকদার চুন্নুও বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছেন। সদ্য ঘোষিত কমিটিতে বিগত ১২ বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে বারবার কারাবরণকারী নেতাদের মূল্যায়ন করা হয়নি। তারা আগামী তিনদিনের মধ্যে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিতদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

একই সাথে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিল করে বরিশালের স্থানীয় বাসিন্দাদের নিয়ে জেলা কমিটি গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাবু ছাড়াও সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এনায়েত হোসেন বাচ্চু ও সাবেক সাংগঠনিক সম্পাদক মন্টু খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে জেলা বিএনপির আহ্বায়ক নান্টু ও সদস্য সচিব মেবুলের প্রতিকৃতিতে ঝাড়ুপেটা করে ক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে তারা মিছিল সহকারে সদর রোডে গিয়ে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493