গরুর সঙ্গে এ কেমন শত্রুতা!

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২২, ০৪:৪৭
  • 344 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২২, ০৪:৪৭
  • 344 বার পঠিত
গরুর সঙ্গে এ কেমন শত্রুতা!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা বিষ খাইয়ে চারটি গাভি মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। চারটি গরুর এক সঙ্গে মৃত্যু হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন খামারি জাহিদ (২৭)।

জানা যায়, উপজেলা ঘোপখালী গ্রামের নিজাম আকনের ছেলে জাহিদ আকন আটটি গাভি নিয়ে নিজ বাড়িতে একটি খামার করেন। ওই খামারে থাকা গরুর দুধ বিক্রি করে উপার্জিত আয় দিয়ে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবেই চলছিল জাহিদের সংসার। মঙ্গলবার ভোরে সুস্থ সবল গরুগুলো একে একে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে পেট ফুলে ওঠে। ৫-৭ মিনিটের মধ্যে ৪টি গরু মারা যায়। এ সময় খামার মালিকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে গরুগুলো মারা যাওয়ার দৃশ্য দেখতে পান।
advertisement 3

খামার মালিক জাহিদ আকন বলেন, ‘আমার সঙ্গে কারো শত্রুতা থাকলেও থাকতে পারে। কিন্তু কোনো মানুষ এমন জঘন্য কাজ করতে পারে না। এতোগুলো বোবা প্রাণীর খাদ্যে বিষ মিশিয়ে মেরে ফেলেছে। আমি নিশ্চিত আমার শত্রু পক্ষের কেউ বিষ খাইয়ে গরুগুলো মেরে ফেলছে। আমার সব শেষ হয়ে গেছে। আটটি গরু মধ্যে চারটি গর্ভবতী গাভী মারা যাওয়ায় প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমতলী থানায় মামলা করবো।
advertisement 4

আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ‘আমি আইনশৃংঙ্খলা রক্ষকারী বাহিনীর প্রতি অনুরোধ করবো ওই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493