বরিশাল ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে মহর্রম, ১৪৪৮ হিজরি
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ১৫০ জন যাত্রী উপজেলার বড়শশী ইউনিয়নের বজ্রেশ্বরী মন্দির পরিদর্শনে যাচ্ছিল। কিন্তু অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে করতোয়া নদীর ওই স্থানে এলে নৌকাটি ডুবে যায়। তবে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার রায় প্রথমে নৌকা ডুবে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন।
এ ঘটনায় অন্তত আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।