ছাত্রলীগের মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী কারাগারে

  • আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২২, ০৪:৩৫
  • 229 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২২, ০৪:৩৫
  • 229 বার পঠিত
ছাত্রলীগের মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী কারাগারে

ছাত্রলীগের দায়ের করা দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১১ অক্টোবর ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীর জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

আদালতের সরকারি আইনজীবী হেমায়েত উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম আদালতে বলেন, গ্রেপ্তার নেতাকর্মীদের কয়েকজন অসুস্থ। তাদের চিকিৎসার আবেদন জানানো হলে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে শাহবাগ থানার পুলিশ ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে আদালতে হাজির করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ছাত্র অধিকার পরিষদ আয়োজিত স্মরণসভায় হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ সভায় হামলা করলে ছাত্র অধিকার পরিষদের ১৫ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেলে মেডিকেল থেকে পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে শাহবাগ থানার পুলিশ।

এদিকে ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে শনিবার ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী আমিনুর রহমান। দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার ছাত্র অধিকার পরিষদের আটক নেতাকর্মীদের আদালতে পাঠায় শাহবাগ থানার পুলিশ।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে। মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493