বাংলাদেশকে ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড

  • আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২২, ০৫:৩৭
  • 255 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২২, ০৫:৩৭
  • 255 বার পঠিত
বাংলাদেশকে ৮ উইকেটে হারালো নিউজিল্যান্ড

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে ধুঁকতে ১৩৭ রান করেছে বাংলাদেশ। যদিও এই স্কোরের বড় কৃতিত্ব লোয়ার অর্ডারে ব্যাট করতে নামা নুরুল হাসান সোহানের। শেষ পর্যন্ত সোহানের ১২ বলে অপরাজিত ২৫ রানের ইনিংসে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ওপেনার ডেভন কনওয়ের ফিফটিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।
প্রথম ম্যাচে প্রশ্ন উঠেছিল ইয়াসির আলীকে সাতে খেলানো নিয়ে। আজ দলের অধিনায়ক এলেন সাত নম্বরে, আটে সহ-অধিনায়ক। শুধু ব্যাটিং অর্ডার নয়, ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েই আছে বড়সড় প্রশ্ন।

ক্রাইস্টচার্চে আজ মিরাজের সঙ্গে ওপেন করতে নামে শান্ত। তবে শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই দলীয় ১২ রানেই ফিরে যান মিরাজ। সাউদির বলে মিলনারে হাতে ক্যাচ দেন তিনি। তখন তার নামের পাশে মাত্র ৫ রান।
বিজ্ঞাপন
ওয়ানডাউনে নেমে অভিজ্ঞ লিটন দাসও তেমন একটা সুবিধা করতে পারেনি। দুই বাউন্ডারিতে মাত্র ১৫ রান করে তিনিও আউট হয়ে যান। এক প্রান্তে আগলে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন শান্ত। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। লিটনের পরপরই ফিরে যান তিনি। দলীয় ৫৯ রানে টাইগাররা হারায় তিন উইকেট। চার বাউন্ডারিতে ৩৩ রান করেন শান্ত। এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। দলীয় ৬৬ ও ৭৮ রানে ফিরে যান মোসাদ্দেক ও ইয়াসির আলী। করেন ২ ও ৭ রান। এরপর অধিনায়ক সাকিবের সঙ্গে দলীয় স্কোর বড় করার চেষ্টা করেন আফিফ। ছক্কা হাঁকাতে গিয়ে তিনি বোল্টের শিকার হন। খেলেন ২৬ বলে ২৪ রানের ধীরগতির ইনিংস। যাতে ছিল না কোন বাউন্ডারি। দীর্ঘদিন দলে ফিরে অধিনায়ক সাকিবও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১৪ রানে করে সাউদির শিকার হন তিনি। ক্রিজে নেমে দ্রুত ফিরে যান পেসার তাসকিনও। শেষদিকে সোহান দ্রুত রান তোলার চেষ্টা করেন। দুই ছক্কায় অপরাজিত ২৫ রান করেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৭ রান।

এই ম্যাচের মাধ্যমে একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ধারাবাহিক ব্যর্থতায় একাদশ থেকে ছিটকে পরেছেন সাব্বির রহমান। সুযোগ হারিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমানও। অধিনায়ককে জায়গা দিতে গিয়ে বাদ পরেছেন স্পিনার নাসুম আহমেদ। সাব্বিরের জায়গায় শান্ত ও মোস্তাফিজের বদলে একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493