আড়িয়াল খাঁ নদ থেকে তিন বান্ধবীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২২, ০৪:১৪
  • 228 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২২, ০৪:১৪
  • 228 বার পঠিত
আড়িয়াল খাঁ নদ থেকে তিন বান্ধবীর মরদেহ উদ্ধার

নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে নিখোঁজ তিন বান্ধবীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিন বান্ধবী হলো- শিপা, ঝুমা, হালিমা। সবার বয়স ৮-১০ বছরের মধ্যে। তিন শিশু পরস্পরের প্রতিবেশী। রোববার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। রাতে আড়িয়াল খাঁ নদে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামে। ধারণা করা হচ্ছে- নদের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের পরিবার ও স্থানীয়রা জানান, বীরকান্দা গ্রামের প্রবাসী কাউসার মিয়ার স্কুলপড়ুয়া মেয়ে শিপা আক্তার (১০), কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৮) ও মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা (৮) একে অপরের বান্ধবী। শিপা বীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে, ঝুমা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ও হালিমা বীরকান্দা মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত। রোববার দুপুরে বৃষ্টি হয়েছিল।
বিজ্ঞাপন
এ সময় তিন বান্ধবী বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদ দেখতে যায়। দিলীপের গোদারাঘাট নামক স্থানে তাদেরকে দেখেছিল স্থানীয় কয়েকজন।

স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়া বলেন, খোঁজাখুঁজি করে দিলীপের গোদারাঘাট নামক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী।

বেলাব থানার ওসি তানভীর আহমেদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই লাশ উদ্ধার করে এলাকাবাসী। পরিবারের আপত্তি ও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493