গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২২, ০২:৫১
  • 221 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২২, ০২:৫১
  • 221 বার পঠিত
গাইবান্ধা-৫ উপনির্বাচন বন্ধ ঘোষণা

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে বন্ধ ঘোষণা করলো নির্বাচন কমিশন। বুধবার দুপুরে নির্বাচন বন্ধের সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এর আগে আজ সকাল ৮টায় সাঘাটা উপজেলার ৮৮টি ও ফুলছড়ি উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সংঘর্ষ ও অনিয়মের অভিযোগে ৫০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
এরপর ব্যাপক অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বাকি সব স্বতন্ত্র প্রার্থী একযোগে ভোট বর্জন করেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবাদ সম্মেলনে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন ৪ প্রার্থী।
সকালে গাইবান্ধার নির্বাচন নিয়ে গণমাধ্যমকে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা স্বচক্ষে গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিয়ে দিতে দেখেছি। তাই ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493