ইন্দুরকানীতে ভুয়া এস.আই. আটক

  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২২, ০৬:৪৩
  • 374 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২২, ০৬:৪৩
  • 374 বার পঠিত
ইন্দুরকানীতে ভুয়া এস.আই. আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে নাঈমুল হাসান (২৪) নামে এক ভুয়া ডিবি পুলিশকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাতে উপজেলার পত্তাশী
বাজারে এ ঘটনা ঘটে। আটক নাঈমুল হাসান বাগেরহাট জেলার রামপাল উপজেলার বন্নি গ্রামের মনিরুজ্জামান শেখের ছেলে।

তার কাছে খুলনা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শকের, রাজারবাগ থানার উপ-পরিদর্শকের সহ তিনটি আইডি কার্ড পাওয়া গিয়েছে। পরে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার পত্তাশী এলাকার তার শ্বশুরের বাসা থেকে পুলিশ অভিযান চালিয়ে পুলিশের পোশাক, খেলনা পিস্তল, ওকিটি, এটিএম কার্ড ও পুলিশ সুপারের র‌্যাংক ব্যাচ উদ্ধার করে।

জানা যায়, উপজেলার পত্তাশী শ্বশুরবাড়ীতে ডিবি পুলিশের পরিচয়ে অবস্থান করে পুলিশে চাকুরী দেয়ার কথা বলে ৫ জনের কাছ থেকে টাকা নেয়। বিষয়টি সন্দেহ হলে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে সে একাধিক দায়িত্বের পরিচয় দেয়।

তখন জনতা তাকে গণধোলাই দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে আটকে রাখে। পরে ইন্দুরকানী থানা পুলিশ নাঈমুল হাসানকে তাদের হেফাজতে নিয়ে যায়।

ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, স্থানীয় জনতা ভুয়া ডিবি পরিচয় নাইমুল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশকে সোপর্দ করেছে।

তার শ্বশুরবাড়ী থেকে পুলিশের পোশাক, খেলনা পিস্তল, ২টি ওকিটি, পুলিশের তিনটি আইডি কার্ড, র‌্যাংক ব্যাচ ও কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। সে কখনও পুলিশ সুপার, ডিবি কর্মকর্তাসহ নানা পরিচয়ে প্রতরনা করে চাকুরী দেয়ার কথা বলে বিভিন্ন এলাকা থেকে টাকা আদায় করছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493